Skip to content

আগামী শনিবার ইসলামী আন্দোলনের ঢাকায় মহাসমাবেশ

মুজিবুর রহমান দুলাল
লাকসাম প্রতিনিধি:

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী শনিবার (২৮ জুন) রাজধানী ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুখ (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লাকসাম শাখা কমিটি কুমিল্লা— ৯ নির্বাচনী (লাকসাম—মনোহরগঞ্জ) আসনে প্রচারণা ও ব্যাপক শো—ডাউন করেছে।

এ শোডাউনের নেতৃত্ব দেন কুমিল্লা— ৯ নির্বাচনী (লাকসাম—মনোহরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঘোষিত প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ সেলিম মাহমুদ।

ওইদিন সকাল ১১ টায় শো—ডাউন পূর্বে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আলহাজ সেলিম মাহমুদ গণমাধ্যম কর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানবরচিত আইনের অবসান ঘটবে। আসমান এবং জামিনের মালিক একমাত্র আল্লাহ। এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে দেশের প্রত্যেক নাগরিক সুখ—স্বাচ্ছন্দে বসবাস করবে। সাম্য প্রতিষ্ঠা হবে। ইসলামী শাসন ব্যবস্থার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এটি সকলের জন্য ফরজ। কারণ ইহলোকিক জীবনের পর দীর্ঘ পরলোকিক জীবন রয়েছে। ওই সময় মহান আল্লাহর নিকট আমাদের জবাবদিহি করতে হবে। সেজন্য ফরযিয়ত পালনে এখন থেকে তৈরি হয়ে দ্বীনের দাওয়াতি কাজে অংশগ্রহণ করছি।

এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান প্রমূখ। এ ছাড়াও দলের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫