মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। গত ২৬ জুন সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়। পরীক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরীক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরীক্ষার্থীরা। এ বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরীক্ষায় দেওয়া হবে।
সরকারি মুড়াপাড়া কলেজের পরীক্ষার্থীরা জানান, এবারের মতো পূর্বে কেউ আমাদের কলেজের পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেনি। এবছর আমাদের কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আমাদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস দিয়েছেন। এ বাস পেয়ে আমরা অনেক খুশি।
এ বিষয়ে গোলাম ফারুক খোকন বলেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের একটি সমস্যা ছিলো। পরীক্ষার্থীদের এ সমস্যাটি সমাধানের জন্য আমরা জিয়া মেমোরেবল পক্ষ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পরীক্ষার্থীরা যাতে করে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌছাতে পারে। এ বাস সার্ভিসটি সকল পরীক্ষায় দেওয়া হবে।
রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস
আপডেট :June 26, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
