Skip to content

‘ঝিনাইগাতীতে আমরা কেমন নেতৃত্ব চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে “আমরা কেমন নেতৃত্ব চাই “শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও সচেতন মহলের উদ্যোগে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান। ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.আব্দুর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা’র সঞ্চালনায় এতে উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও হাতিবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছাইদুল হক, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রফেসর আবদুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো.মোতাহার হোসেন বেলাল, নলকুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ, উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরেফিন সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান টারজান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫