Skip to content

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে নেত্রকোনায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
গত ২৪ জুলাইয়ের আন্দোলনকারী সাধারণ ছাত্ররা বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। ছোট বাজার স্থানীয় শহীদ মিনারে জড়ো হয়।
সেখান থেকে মিছিল নিয়ে মোক্তারপাড়া প্রধান সড়ক দিয়ে মগরা ব্রীজের মোড়ে জুলাই চত্বরে গিয়ে মানববন্ধন করে।
মিছিলে নেতৃত্ব দেন সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা মোহাম্মদ মোস্তাহিদ অলি, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহবায়ক শেখ হাসনাত জনি, এনসিপি নেতা রফিকুল ইসলাম শুভ।
অন্যদিকে বাংলাদেশ যুব খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রহিম গাজীর নেতৃত্বে ও একটি বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে শহীদ মিনারের সামনের সড়কে।
এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ছবি আপলোড করে বিক্ষোভকারীদের চিনে রেখে দেখে নেয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ এমন অভিযোগ করেন বিক্ষোভ কর্মসূচি পালন কারী মোস্তাহিদ অলিসহ অন্যরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫