Skip to content

রাজশাহীর পবায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে:

রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে বায়া স্কুল এন্ড কলেজে যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় অতিথিবৃন্দ জেন্ডার বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, পরিবেশ সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় এবং সুশাসন যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় ও আঞ্চলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সচেতনতামূলক কার্যক্রমে সভাপতিত্ব করেন বায়া স্কুল এন্ড কলেজের সভাপতি গিয়াস উদ্দিন সরকার।

অত্র কলেজের অধ্যক্ষ আফসার আলীর সার্বিক তত্বাবধানে কার্যক্রমে অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আনোয়ারা বেগম, সিনিয়র লেকচারার ফিরোজ আহমেদ বাচ্চু, জিয়াউর রহমান জিয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ রানা এবং কার্যক্রম পরিচালনা করেন খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, দুঃস্থ মহিলা কল্যান সমিতির সভাপতি রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউসুফ আলী চৌধুরী সহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫