সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম থেকে
কুমিল্লার লাকসামে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির লাকসাম উপজেলা শাখা গত শুক্রবার (২৫ জুলাই) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ওইদিন সকালে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মু. মাজহারুল ইসলাম।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির লাকসাম শহর শাখার সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামি ছাত্র শিবির নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি রিফাত হোসেনের সঞ্চালণায় কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কুমিল্লা (দক্ষিণ) জেলা সভাপতি মু. মহিউদ্দিন রনি, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত উল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি মু. জাহিদুল ইসলাম চৌধুরী, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা সহিদ উল্লাহ, জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া আজাদ, ইসলামি ছাত্রশিবিরের লাকসাম (পূর্ব) সভাপতি মু. রিয়াজ হোসেন, লাকসাম (পশ্চিম) সভাপতি মু. সাইফুল ইসলাম সুমন।
আয়োজকরা জানান, উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ সময় অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
