রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীতে মান নিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারী নামের এই দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা জুনায়েদ আহমেদ।
বিএসটিআই জানিয়েছে, অনুমোদন ছাড়া চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করার কারণে বেঙ্গল বেকারিকে জরিমানা করা হয়। তারা অবৈধভাবে মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদ না পাওয়া পর্যন্ত উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজশাহীতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে বিএসটিআই।
রাজশাহী নগরীতে বেঙ্গল বেকারিকে জরিমানা
আপডেট :August 19, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
