Skip to content

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে আনন্দ মিছিল

আশিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জ্বল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাদ্দাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫