Skip to content

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ভবনে ‘কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’ এর এইচএসসি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজের হলরুমে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী। কলেজ ইনচার্জ প্রভাষক জুনায়েদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশন মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। কলেজের সার্বিক বিষয়ে অবহিতকরণে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক ও স্কুল শাখার প্রধান লাকি আক্তার, পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন রিপন, স্কুল ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, কোঅর্ডিনেটর মারুফ খান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে কলেজের পরিচালনা পরিষদ সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘কলেজে নিয়মিত উপস্থিত থাকতে হবে ও ক্লাসে মনোযোগী হতে হবে। বাসায় নিয়মিত পড়াশোনা করতে হবে, যাতে শিক্ষাজীবন শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো। এজন্য আমরা সব সময় তোমাদের পাশে থাকবো ও সার্বিক সহযোগিতা করবো।

পরে পরিচিতিমূলক ক্লাসে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিকতার দিকনির্দেশনা দেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সোরওয়ার্দী সহ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান।

সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে কলেজ জীবনের প্রথম ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষ্য, নতুন পরিবেশ ও আন্তরিক শিক্ষক—শিক্ষিকাদের কারণে আত্মবিশ্বাস আরও বেড়েছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, এখন থেকে যথারীতি পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম চলবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫