Skip to content

সোনারগাঁয়ে জোরপূর্বক এতিমের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন 

উজ্জল হোসেন মাসুম
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলাপদী এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নাজমুল হুদা নামের এক যুবক।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১২ ঘটিকার সময় দৈলেরবাগ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নাজমুল হুদা জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে কৃষ্ণাদি মৌজায় তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। একই ইউনিয়নের ষোলপাড়া গ্রামের রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তার বাবার কাছ থেকে রাতের আধারে নামে মাত্র দামে ১২০ শতাংশ জমির পাওয়ার অব এ্যাটর্নি করিয়ে নেন। তার বাবা এম এ বাসেদ মারা যাওয়ার পর সেই পাওয়ার অব এ্যাটর্নি বাতিল হয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে জোরপূর্বক অপহরণ করে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। সাব রেজিষ্ট্রারের সরাসরি না নিয়েই নীচ তলার একটি কক্ষে তার কাছ থেকে ৪৩ শতাংশ জমির একটি দলিলে স্বাক্ষর নেন। সেই দলিল বাতিলের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন নাজমুল হুদা। তিনি সংবাদ সম্মেলনের জানান, দলিল গ্রহিতা আল মামুন, সোনারগাঁ সাব রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই জমিতে আদালত স্থিতিবস্থা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে তার জমিতে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলে রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার এবং তাদের সহযোগী সোনারগাঁ উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। কাজী নাজমুল ইসলাম লিটুর বাবা বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর প্রভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এছাড়া এই ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তিনি এই জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। অভিযুক্ত রফিকুল হায়দার বাবু বলেন, বিরোধকৃত জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। কোথাও তার নাম, স্বাক্ষর বা উপস্থিতি নেই বলে দাবি করেন। তার ভাই জমির ব্যবসা করেন। নাজমুলের বাবার কাছ থেকে জমি ক্রয় করে মালিক হয়েছেন। অভিযুক্ত কাজী নাজমুল ইসলাম লিটু জানান, জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বালু ভরাটের দায়িত্ব নিয়েছেন। সাইনবোর্ড ফেলে দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাছাড়া নাজমুল হুদা তার কাছে জমির মিমাংসার জন্য এসেছেন। সে জমির নামজারি করে সামাজিকভাবে বসে মিমাংসার প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫