Skip to content

বাইশারীতে দুর্গাপূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

নাইক্ষ্যংছড়ি (বান্দরবন):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের একমাত্র পূজামণ্ডপ সার্বজনীন শ্রী শ্রী মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন বাইশারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আসন্ন শারদীয় দুর্গাপুজা নিবিঘ্ন পালন উপলক্ষে পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাইশারী ইউনিয়নের শ্রী শ্রী মন্দিরের সামনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মনিরুল হক মনু,বাইশারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ ছব্বির,নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃরমজান প্রমুখ।
প্রস্তুতি সভার আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর লালমোহন পৌরসভা ও ইউনিয়নের মোট ১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। শারদীয় দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার জন্য বলা হয় এবং পূজা শুরু ও শেষ হওয়া পূজা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক পূজা শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫