Skip to content

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি একতলা বাড়ির ছাদের পাশের আম গাছে দুই হাত বাধা অবস্থায় সাদা ও বেগুনী রংয়ের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর)সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের একতলা ছাদে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত রফিক শেখ (৬০) ওই এলাকারই বাসিন্দা। তিনি চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,রফিক শেখ মাসে দশ হাজার টাকা বেতনে পাশের রানা শেখের বাড়ি দেখভালের কাজ করতেন।গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘর থেকে বের হয় বৃদ্ধ।ভোর রাত ৪টার দিকে ঘরে না আসায় তার মেয়ে খুঁজতে বের হন এবং দেখেন রানার বাড়ির একতলা ছাদের উপরে পিছনে দু-হাত বাধা অবস্থায় বাবার লাশ আম গাছের ডালে ঝুলে আছে।পরে তার চিৎকার শুনে নিহতের দুই ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এসে বেঁচে আছে ভেবে প্লাস্টিকের দড়ি কেটে ঝুলন্ত থেকে লাশ ছাদে নামালে দেখতে পায় তার বাবা আর বেঁচে নেই। নিহতের পরিবারের দাবি,ওই বৃদ্ধকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:আনিছুর রহমান জানান,দুই হাত বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি নিহতের সাথে এলাকার কারো শত্রুতা ছিলো না।মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তারপরও ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের উর্ধ্বতনরা বিষয়টি নিয়ে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় শুক্রবার বেলা ১২ টা পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫