Skip to content

বিজয়ী হলে ঢাকা-০৭ পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নেবো: আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-০৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থনে আজ (মঙ্গলবার) লালবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।

মঙ্গলবার বিকালে লালবাগের আমলিগোলা থেকে শুরু হয়ে লালবাগ কেল্লা, শহীদ নগরসহ লালবাগের বিভিন্ন জায়গায় কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। অধ্যাপক আশরাফ আলী আকন এসময় ঢাকা—০৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
পথসভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা—০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা—০৭ আসনে আপনাদের খাদেম হয়ে থাকবো, পুরান ঢাকাকে তার হারানো ঐতিহ্যে ফিরিয়ে নেবো ইনশাআল্লাহ।
আলহাজ্ব আব্দুর রহমানের গণসংযোগে আরো অংশ নেন, হাজী আলি আকবর হোসেন, সদর লালবাগ থানা মুজাহিদ কমিটি শাখা,
মুফতি আব্দুর রহমান বেতাগ, কেন্দ্রীয় সদস্য, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী যুব আন্দোলনের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরিয়ান ইমন, লালবাগ থানার সভাপতি মাহবুবুর রহমান সবুজ, সেক্রেটারি সুমন হোসেনসহ অনন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫