নাইক্ষ্যংছড়ি(বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) মেডিকেল অফিসার মেজর মোঃ মুত্তাদির সীমান্তবর্তী বামহতির মসজিদ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম কফিল উদ্দিন কায়েস বলেন, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বমহতির ছড়া এলাকার আশেপাশের গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষ শিশুসহ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীরকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
আপডেট :September 30, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
