আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা পারভিন শাকিলা, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে, শিক্ষকরা যাতে সমাজে মর্যাদার সাথে সন্তান—সন্ততি ও পরিবার নিয়ে বসবাস করতে পারেন সেজন্য তাদের বেতন বৈষম্য নিরশনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, শিক্ষক একটি আদর্শের নাম। শিক্ষকদের এ আদর্শ কোন কিছুর সাথে তুলনা বা পরিমাপ করা যাবে না। তিনার বাবাও একজন শিক্ষক উল্লেখ করে বলেন, স্যারদের দেখানো পথে হেঁটে আজ আমি এখানে এসে পৌঁছেছি। সরকার শিক্ষক ও শিক্ষার মনোন্নয়নে কাজ করছেন জানিয়ে আগামীতে এর সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আত্রাই ভূমি অফিসকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে পরিনত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
আপডেট :October 5, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
