মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ অক্টোবর রবিবার কুমিল্লা জেলার মুরাদনগরে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার জোরালো দাবি উঠেছে।
দিনের কর্মসূচির শুরুতেই শিক্ষক—শিক্ষিকাদের অংশগ্রহণে এক বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কবি নজরুল মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মুস্তাফিজুর রহমানের পরিচালনায় সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন।
সভায় শিক্ষকদের মূল দাবিটি ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং জোরালো। বক্তাদের বক্তব্যে বেসরকারি শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়।
শিক্ষক নেতারা বলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, কিন্তু একই শিক্ষানীতির অধীনে পাঠদান করেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য কেন থাকবে? আমাদের স্পষ্ট দাবি—বেসরকারি নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ঘোষণা করতে হবে। এই বৈষম্য শিক্ষকদের পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবদুর রহমান শিক্ষকদের জাতির নির্মাতা উল্লেখ করে শিক্ষার লক্ষ্য অর্জনে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল মহলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলে মন্তব্য করেন। তিনি শিক্ষকতাকে একটি ‘সহযোগী পেশা’ হিসেবে প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিকুল আলম তালুকদার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা ফয়েজ আহমে, প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম , ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম রেবেকা সুলতানা ,
সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।
উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে এই আয়োজন শিক্ষক সমাজের ঐক্য এবং তাঁদের দাবিটির গুরুত্বকে ফুটিয়ে তোলে।
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আপডেট :October 5, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
