বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ২০২৫—২০২৬ আর্থিক বছরের জন্য ইজিপি পদ্ধতিতে বরাদ্ধের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আহবানকৃত দরপত্রে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিচার চেয়ে বরগুনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহন কারী মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসাঃ সামসুন্নহার রুবী।
বরগুনার সিভিল সার্জণ বরাবর দেয়া লিখিত অভিযোগে জানা যায়, আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২০২৫—২০২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রুপ ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সামগ্রী ক্রয়ের জন দরপত্র আহবান করলে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে অনলঅইন প্লাটফর্মে দরপত্র দাখিল করেছিল। ইটেন্ডার নোটিশ অনুয়ায়ী ১৮ সেপ্টেম্বর/২০২৫ বেলা ২ টার ক্রয়কারী পিই মহোদয়ের অফিস কক্ষে টেন্ডার ওপেন হয়।
কাগজ পত্র যাচাইয়ে সর্বনিম্ন টেন্ডারদাতা মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার টেন্ডার কনসালটেন্ট আরিফুর রহমান ইমন ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করার দাবী জানান অভিযোগকারী।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ
আপডেট :October 22, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
