Skip to content

দোকানে তৈরি হতো ভূমির জাল দলিলসহ নথিপত্র গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ধরা প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে ভূমি সেবা গ্রহীতাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারী জাল নথিপত্র তৈরীতে জড়িত প্রচারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (২২ অক্টোবর) শহরের পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে চেয়ারম্যান পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে একজনকে গ্রেফতার ও সরকারী নথিপত্র জাল করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে যৌথবাহিনী।
গ্রেফতার হওয়া সোহেল রানা (৩৬) গাজীপুর নগরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।
স্থানীয় দোকানী রাবেয়া বেগম জানান, গত জুলাই মাস থেকে ছোট একটি কক্ষ ভাড়া নিয়ে হাবিবুল্লাহ ও তার সহযোগীরা কাজ করে আসছিল। সম্প্রতি লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছিল। রুমের ভেতর কি হতো তা স্থানীয়রা জানতেন না অভিযান হওয়ার পর দেখলাম বড় বড় কর্মকর্তাদের সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

গাজীপুর সদর থানায় উপ—পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, দীর্ঘদিন ধরে হাবিবুল্লাহ নামে এক দলিল লেখক ছোট একটি দোকানঘর ভাড়া নিয়ে অফিস বানিয়ে দলিল, দলিলের নকল, পর্চা ও নকশাসহ ভূমি সংক্রান্ত সবধরনের নথিপত্র জাল করে গ্রহীতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সে কাপাসিয়া উপজেলা সাব—রেজিস্ট্রি অফিসের দলিল লেখক (সনদ নং— ১৬/১৬) বলে জানা গেছে। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযানে হাবিবুল্লাহ’র সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার এবং ১৫টি জাল দলিল ও বিভিন্ন কর্মকর্তা—কর্মচারীদের ১৫টি নকল সিলসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ বাদী হয়ে সরকারী নথিপত্র জালজালিয়াতির অভিযোগে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। প্রতারণায় আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে এবং মূল অভিযুক্ত হাবিবুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫