তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা ২৭ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
গাজীপুর —৪ কাপাসিয়া থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. সালাউদ্দীন আইয়ুবী’র নেতৃত্বে ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফরহাদ হোসেন মোল্লা’র সার্বিক ব্যবস্থাপনায় কাপাসিয়া উপজেলা গেইট হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তাজউদ্দিন আহমেদ চত্তরে এসে শেষ হয়।
পথ সভায় কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফরহাদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও মাও. তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মু. সালাউদ্দিন আইয়ুবী। আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. শেফাউল হক, ইমতিয়াজ আহমেদ বকুলপ্রমুখ।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
আপডেট :October 27, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
