এম এ কবির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে সোনার বাংলা মৌ খামার নামে একটি সফল মৌমাছি পালন প্রকল্প। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
খামারের উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান মৌচাককে নিজের পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেছেন। বর্তমানে তাঁর কাছে রয়েছে ১৩৫টি মৌচাক। মূলত খামারটি শেরপুর সদর উপজেলার চরখারচার নয়াপাড়া এলাকায় অবস্থিত।
বছরের প্রায় ৭ থেকে ৮ মাস তিনি পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে প্রাকৃতিক ফুল থেকে মধু সংগ্রহ করেন। এ সময়ের মধু উৎপাদন দিয়ে মৌচাকের রক্ষণাবেক্ষণ ও খরচ নির্বাহ হয়।
বছরের বাকি ৪ মাসে সরিষা, লিচু, ধনিয়া, কালোজিরা ও বিভিন্ন ফুলের মৌসুমে মাঠে গিয়ে মধু আহরণ করেন তিনি। এভাবেই তিনি তাঁর ৪ থেকে ৫ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন।
সোনার বাংলা মৌ খামার শুধু স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেনি, বরং দেশীয় মধু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তা মুস্তাফিজুর রহমানের এই উদ্যোগ এখন অনেকের কাছে সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠেছে।
নালিতাবাড়ীর সোনার বাংলা মৌ খামার- ক্ষুদ্র কুটির শিল্পে সাফল্যের দৃষ্টান্ত
আপডেট :October 28, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
