দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দুমকি উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা সঞ্চালনা করেন এবং উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তৃতা করেন, সিনিয়র সহ—সভাপতি মাওলানা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, সহ—সভাপতি আমির হোসেন হাওলাদার, সহ—সভাপতি তরিকুল ইসলাম, দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দীন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা,যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব হাওলাদার, তাতি দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম এবং ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে, দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং জাতীয়তাবাদী চেতনার পক্ষে তাদের অবস্থান শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বিএনপি’র আন্দোলন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
আপডেট :November 8, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
