Skip to content

আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাই বেইলি ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রো স্ট্যান্ডের সামনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ—০৬ (আত্রাই—রাণীনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল পারভেজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫