Skip to content

বান্দরবানের চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্‌ঘাটন

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর থানাধীন বালাঘাটা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার ও মূল আসামিকে গ্রেফতার করেছে বান্দরবান জেলা পুলিশ।
উদ্ধারকৃত চোরাই স্বর্ণালংকার: মোট ১১ ভরি ০১ আনা ৫ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার, যার মধ্যে রয়েছে চুড়ি, চেইন, হার, আংটি, দুল, লকেটসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ, অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একাধিক আভিযানিক টিম ঘটনার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার ও চুরিকৃত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনাটি স্বীকার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫