নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় প্রায় ১কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) ও নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। আটককৃত ৪ জনের মধ্যে প্রায় ১ কেজি গাঁজাসহ তায়েজ ও রায়হানকে আটক করা হয় এবং ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাইফুল ও মোয়াইদুলকে আটক করা হয়।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির এর নের্তৃত্বে সেনাবাহিনী’র পেট্রোল টিম সোমবার দিনগত রাত ৯ টা থেকে মঙ্গলবার পূর্বরাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ জড়ীত ৪ জনকে আটক করেন। পরবর্তীতে আটককৃত ৪ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী প্রতিবেদককে জানান, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরই বিজ্ঞ আদালতের মাধ্যমে ৪ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
নওগাঁয় ১ কেজি গাঁজা ও ২৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার —৪
আপডেট :November 12, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
