খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর সন্ধ্যায় রামগড় উপজেলা প্রেস ক্লাবের হল রুমে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক তারেক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র পরিষদকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
রামগড়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আপডেট :November 14, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
