Skip to content

ভারতে অনির্দিষ্ট কালের জন্য মাছ রফতানি বন্ধ

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ অভ্যন্তরে অনলাইনে ফিসারি সার্টিফিকেট প্রদানে জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে মাছ রফতানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে করে হিমায়িত মাছ রফতানিকারকরা অনেকটাই বিপাকে পরেছেন।

আখাউড়া বন্দরের মাছ রফতানিকারকরা জানান, প্রতিদিন আড়াই মার্কিন ডলার প্রতি কেজি মূল্যে ভারতে অন্তত ৬০ থেকে ৭০ টন হিমায়িত এবং তাজা মাছ রফতানি করা হয়। কিন্তু মাছ রফতানির ক্ষেত্রে গত ১৩ নভেম্বর ফিশারি সার্টিফিকেট ম্যানুয়ালের স্থলে অনলাইনে দেয়ার করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে করে আখাউড়া স্থলবন্দরে অনলাইনে সার্ভার জটিলতাসহ নানা সমস্যা দেখা দেয়। যার কারণে মাছ রফতানি করতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা।

মাছ রফতানিকারকরা জানান, ভারতে মাছ রফতানি বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ৬০ হাজার মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

আখাউড়া স্থলবন্দরের মৎস্য রফতানিকারক সমিতির সভাপতি নেছার উদ্দিন আহমেদ জানান, ফিসারি সার্টিফিকেট জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানির ক্ষেত্রে ম্যুনোয়াল সার্টিফিকেট গ্রহণ করছে না বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ। এতে করে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

তিনি আরও জানান, বুধবার বন্দরে কিছু মাছ এসেছিল। কিন্তু সার্ভার জটিলতা ও প্রয়োজনে কাগজপত্র জমা দিতে না পারার কারণে মাছগুলো রফতানি করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর মৎস্য রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা না হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে সরকার।

সূত্র: সময় নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫