Skip to content

ফ্যাসিবাদী হাসিনার রেখে যাওয়া অপকর্ম আজকে একটি রাজনৈতিক দল কাঁদে তোলে নিয়েছে: কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বার বার হুমকির সম্মুখীন হয়েছে। ছাত্রশিবির কখনো কারো কাছে মাথা নত করে নাই করবেও না। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বার বার জীবন দিয়েছে। ফ্যাসাবাদী হাসিনা যে অপকর্ম রেখে গেছে চাঁদাবাজি দুর্নীতি, দখল বাণিজ্য, আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁদে নিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে। এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুনগত পরিবর্তন চায়। মানুষের মেন্ডেটকে যথাযথ কাজে লাগাতে হবে, হানাহানি বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় সঠিক ছিল, আজ তা প্রমানিত। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ছাত্র—যুব সমাবেশে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ একটি রাজনৈতিক দল পশুর চেয়ে নিকৃষ্ট শ্লোগান দেয়। ‘একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর’। আমাদের যারা নিষিদ্ধ করেছিল, তারা কিন্তু আজ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ সঠিক রায় দিবে। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ২০২০—২১ সালে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিক ভাবে তার পরিচয় রয়েছে। ইসলাম প্রতিষ্ঠায় মুসা (আঃ) যেমন ভূমিকা রেখেছে, তেমনি ছাত্র—যুবকরা তাদের সর্বশক্তি দিয়ে ইসলামী আন্দোলন অব্যাহত রাখবে। যুবকদের ভূমিকা কখনো বিফলে যায়নি। ফ্যাসিবাদীরা আমাদের অনেক ভাইদের গুম, খুন করেছে, তাতে অগ্রযাত্রা থামানো যায়নি।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর—৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন, মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র শিবিরের সভাপতি মু. ইকবাল কবির, ভিপি খায়রুল আনাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫