Skip to content

কাপাসিয়ায় হান্নানশাহ্’র রেখে যাওয়া অসমাপ্ত কাজের সমাপ্ত করতে চান পুত্র শাহ্ রিয়াজুল হান্নান 

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
আমার পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ জীবিত থাকাকালীন সময়ে কাপাসিয়ার অনেক উন্নয়ন কাজ করেছেন যেমন ফকির মজনু শাহ সেতু, স্কুল— কলেজ রাস্তাঘাট ইত্যাদি। কিন্তু কাপাসিয়ায় এখনো অনেক উন্নয়ন কাজের বাকি রয়েছে যা আমার পিতার স্বপ্ন ছিল আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করলে আমার পিতার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই।
গাজীপুরের কাপাসিয়ায় আজ শনিবার বিকেলে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও গাজীপুর জেলা বিএনপির আহবায় সদস্য ফ.ম. মমতাজ উদ্দীন রেনু। বিএনপি নেতা মোঃ আবুল বাশার মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আফজাল হোসেন বেপারী, বাংলাদেশ জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এর কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি মোঃ শহীদুল আমিন, বাড়িসাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার,সিনিয়র সহ—সভাপতি মোঃ সাইফুল ইসলাম জামাল, সাবেক যুবদল সভাপতি ইকবাল হোসেন,শিল্পপতি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ডাক প্রমুখ। অনুষ্ঠানে ১২০০ শীতার্ত মানুষের মাযে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫