Skip to content

মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং অধিদপ্তরের সাথে বিষয়ভিত্তিক আলোচনা সভা 

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং অধিদপ্তরের সাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত মৎস্যজীবী নেটওয়ার্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শরণখোলা উপজেলা বাগেরহাট। মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শরণখোলা উপজেলা। আল মামুন, পরিচালক ক্যাপস। কাওসার আকন, ইউপি সদস্য ৩ নং রায়েন্দা ইউনিয়ন। জী,এ মজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী দলের সদস্যবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা মৎস্যজীবদের অধিকার নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫