Skip to content

দুর্নীতিবাজকে রক্ষা করতে তথ্য গোপন রাখলেন কাপাসিয়ার এসিল্যান্ড!

বিশেষ প্রতিবেদক:
তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন করলে তথ্য দেননি কাপাসিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড)মোঃ নাহিদুল হক। গত ১৬ নভেম্বর এ আবেদনটি করা হয়। ওই আবেদনে কায়সার আহমেদ নামে এক ব্যক্তি ও তার স্ত্রী, সন্তানদের নির্দিষ্ট নাম ঠিকানা উল্লেখ্য করে তাদের নামে খারিজকৃত জমির পরিমাণ চাওয়া হয়, ওই আবেদনে নির্দিষ্ট ৩টি ইউনিয়ন ভূমি অফিসের আওতায় ৬টি মৌজার নাম উল্লেখ্য করা হয়েছে। একটি সূত্র জানান, ওই ৬টি মৌজায় কায়সার আহমেদ ও তার পরিবারে নামে ১১০ বিঘা (কমবেশি) জমি ক্রয় করেন। এ জমি মরগেজ দিয়ে নিজ শিল্প প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকার ব্যাংক লোন করান।
এ অবস্থায় ওই ব্যক্তি সরকারকে বছরে মোটা অংকের টাকার খাজনা ফাঁকি দিচ্ছেন। কৃষি খাজনা প্রতি শতাংশে ২ টাকা আর শিল্প খাজনা প্রতি শতাংশে ৪০ টাকা। এখানে সরকারকে প্রতি বছর প্রতি শতাংশে ৩৮ টাকা ফাঁকি দিচ্ছে।
অপরদিকে ভূমি সংস্কার বোর্ডের আইন অনুযায়ী, কারও নামে ৬০ বিঘার বেশি জমির মালিক হতে পারবেন না। কারও নামে ৬০ বিঘার বেশি জমি থাকলে অতিরিক্ত জমি সরকার কোন ক্ষতিপূরণ না দিয়ে ১নং খাস খতিয়ান ভূক্ত করবেন।
এসিল্যান্ডকে এ তথ্যের গুরুত্বের কথা সেলফোনে বললেও তিনি রহস্যজনক কারণে গুরুত্ব দেননি। তিনি দুর্নীতিবাজকে রক্ষা করতে চাচ্ছেন। তিনি দৈনিক বাংলাভূমিকে তথ্য না দিয়ে গত ১ ডিসেম্বর, ৯৭৩ নং স্মররকে উল্লেখ্য করেন, ‘তথ্য অধিকার আইন ২০০৯ এর ধারা ৭(জ) অনুযায়ী কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে, তদরূপ তথ্য প্রদান বাধ্যতামূলক নয়। তৎপ্রেক্ষিতে আপনার চাহিত তথ্য প্রদান করলে আবেদনকৃত ব্যক্তির গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে মর্মে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রতীয়মান হওয়ায় আপনার চাহিত তথ্য প্রদান করা গোলো না‘।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫