Skip to content

গাজীপুরে ডুয়েটে ১১দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগসহ ১১দফা দাবিতে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।
ছাত্রলীগের ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী জানান, বিশ^বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডুয়েট গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৫নং মেধাবী শিক্ষার্থীকে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। যেমনটা বিভিন্ন বিশ^বিদ্যালয়ে করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা, বিশ^বিদ্যালয়ের সকল প্রকার লেনদেন (বেতন, রেজি: ফি) এবং পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা, ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র নির্মাণ, পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, উপবৃত্তির টাকা বৃদ্ধি, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা, ক্যাম্পাসের প্রধান ফটকের সাথে থাকা দোকান-পাট উচ্ছেদ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, গাজীপুর-চৌরাস্তায় ডুয়েটের স্থায়ী তোরণ নির্মাণ ও শিববাড়িতে নির্দেশক স্থাপন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে অসম্পন্ন লিফটের কাজ দ্রুত সম্পন্ন করাসহ ১১ দফা দাবিতে ডুয়েটের শিক্ষার্থীরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফটক বন্ধ করে অবস্থান নেন। এর আগে তারা তাদের দাবি নিয়ে পুরো ক্যাম্পাসে মিছিল এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
ভিসি অধ্যাপক মো.আলাউদ্দিন সাংবাদিকদের জানান, বিকালে বিশ^বিদ্যালয়ে এক বৈঠকে শিক্ষার্থীদের দাবির ৮০-৯০শতাংশ নীতিগতভাবে মেনে নেয়া হয়েছে। তবে বৈঠকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সকলকেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি মো. তাইবুর রহমান জানান, আগামি ২৪ এপ্রিল তারা এসব দাবির অগ্রগতি দেখে পরবর্তী কর্মসূচী দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫