তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা শাখা আ’লীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ আমানত হোসেন খাঁন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার, যুবলীগ সভাপতি মাহবুব আহমদ সেলিম, যুবলীগ সাধারন সম্পাদক সাভাওয়াত হোসেন প্রধান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু ধীরেন চন্দ্র সরকার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জি, মহিলা আওয়ামী লীগ সম্পাদক কার্নিজ ফাতেমা, ছাত্রলীগ সভাপতি আঃ কাইয়ুম ভুইয়া, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
