Skip to content

মহানবীকে নিয়ে ভারতে কটূক্তি, বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক ॥
সাম্প্রদায়িক সহিংসতার উসকানি দিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভারতের বেঙ্গালুরুর বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ৬০ পুলিশ আহত হয়েছে।

ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কংগ্রেসের একজন এমএলএর এক স্বজন ফেসবুকে এই পোস্ট দিয়েছিল। গতকাল মঙ্গলবার রাতের প্রতিবাদে পাথর নিক্ষেপ, পুলিশের ওপর হামলা ও সহিংতার অভিযোগে ১১০ জনকে আটক করা হয়েছে।

এমএলএর শ্রীনিবাস মূর্তির বাড়ির চারপাশের অনেক গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননামূলক মন্তব্যের দায়ে তার ভাইয়ের ছেলে নবীনকেও গ্রেফতার করা হয়েছে।

ইবীন ফেসবুকে দেয়া পোস্টটি মুছে দিয়েছেন। যদিও তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল বলে দাবি করেন নবীন।

টুইটারের এক পোস্টে বেঙ্গালুরু পুলিশ জানায়, ডিজি হাল্লি ও কেজি হাল্লিতে সংঘাত হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি ব্যবহার করেছে। পুলিশ কমিশনার ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫