Skip to content

গণস্বাস্থ্য কেন্দ্রের নামে ‘ভুয়া নিয়োগের’ অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ব্যবহার করে ‘ভুয়া নিয়োগ’ দেয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগটি খোদ গণস্বাস্থ্যই তুলেছে। তবে কে বা কারা এ ‘ভুয়া নিয়োগ’ দিয়েছে, তা জানাতে পারেনি প্রতিষ্ঠানটি।

আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ‘ভুয়া নিয়োগ’ প্রকাশ করেছে।

জানা যায়, ২২ হাজার ৫০০ টাকা বেতনে চাকরি দেয়ার নামে একজন ব্যক্তিকে ভুয়া নিয়োগ দেয়া হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি দেয়ার নামে চাকরি প্রত্যাশীর কাছ থেকে এক হাজার ৫৫০ টাকা নিয়েছে প্রতারক চক্র। গণস্বাস্থ্য কেন্দ্রের সিল, শাখা ব্যবস্থাপকের সিল ও সই, হিসাবরক্ষকের (প্রধান কার্যালয়) সিল ও সই রয়েছে টাকা প্রাপ্তির রশিদে। গত ১৬ আগস্ট চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা নেয়া হয়েছে। রয়েছে প্রকল্প পরিচালকের সিল ও সইও। সূত্র: জাগোনিউজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫