Skip to content

ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তাঁর চাচা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। গ্রেফতার আশিক গাজীপুর সদর থানার পোড়াবাড়ি বাজার এলাকার আফতাব উদ্দিনের পুত্র।

বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাউছার সরকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম খলিল ওরফে আশিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলো। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও তার চাচার বিরুদ্ধে দুটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর পোস্ট করেন। এতে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে প্রতিমন্ত্রী রাসেল এবং তার চাচার মান-সম্মান ক্ষুন্ন করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শত্রুতা, ঘৃনা এবং বিদ্বেষ ছড়ানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক ইব্রাহিম খলিলকে দুপুরে পোড়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫