Skip to content

নারায়ণগঞ্জে ৪৭ কেজি গাঁজা ও ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
র‌্যাব-১১ এর একটি দল গত ৩ এপ্রিল গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মোঃ অপু হোসেন (২৮) এবং মোঃ লিয়াকত আলী @ রেকত (৩০)। উক্ত পৃথক অভিযানে গ্রেফতারকৃত মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং মোঃ লিয়াকত আলী @ রেকত এর কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
মোঃ অপু হোসেন গোপালগঞ্জের সদর থানাধীন গোবরা এলাকার মোঃ শেখ কেরামত আলীর ছেলে। মোঃ লিয়াকত আলী @ রেকত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫