স্পোর্টস ডেস্ক॥
ঢাকা: নিষেধাজ্ঞার জন্য চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসান অংশগ্রহণ করতে না পারলেও আগামী অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মাঠে দেখা যাবে তাকে।
মঙ্গলবার বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বেঙ্গলিনিউজকে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র। এ ছাড়া আসন্ন ঘরোয়া লিগেও অংশগ্রহণ করতে পারবেন বিশ্ব টেস্ট ক্রিকেটের এক নাম্বার অলরাউন্ডার।
উল্লেখ্য, সাকিব আল হাসান অতীতে অন্যায় করে বহুবার শাস্তি পেয়েছেন, আবার ক্ষমা চেয়ে পারও পেয়েছেন। আচরণগত সমস্যার কারণে গত ৭ জুলাই সাকিবকে বোর্ড সভার সিদ্ধান্তক্রমে শাস্তি দেওয়া হয়েছে। এরপর ২০ জুলাই বিসিবির কাছে শাস্তি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সাকিব। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সঙ্গে বলেছেন, সব ঘটনার জন্যই তিনি অনুতপ্ত। সাকিবের আবেদনপত্র পেয়েও বিসিবি তুষ্ট। আর সেই কারণেই শাস্তি কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন সাকিব
আপডেট :August 26, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
