Skip to content

২১ কর্মচারীকে দুদকের জিজ্ঞাসাবাদ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ সার কারখানা ও কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ২১ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ঋত্বিক সাহা ও উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম আশুগঞ্জ সার কারখানা ও কেমিক্যাল কোম্পানিতে আসেন। এর কিছুক্ষণ পর থেকে ২১ জন কর্মচারীকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করছেন তারা।

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ২১ জনের নিয়োগ হয়েছে বলে এক অভিযোগের প্রেক্ষিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০১৩ সালের জানুয়ারিতে আশুগঞ্জ সার কারখানা এবং কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ২৫টি পদে ৫৯ জন লোক নিয়োগ করা হয়। এই নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা হয়।

কারখানার সংশ্লিষ্ট সূত্র জানায়, শূন্যপদের বিপরীতে লোক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আশুগঞ্জ সার কারখানা ও কেমিক্যাল কোম্পানির ২১ জন কর্মচারীকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫