বিনোদন ডেস্ক ॥
ঢাকা: রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে অণিমা রায় এর ৭ম একক অ্যালবাম ‘তোমার বিরহে’ বাজারে এসেছে।
এবারের অ্যালবামে শ্রোতাদের কথা চিন্তা করেই প্রচলিত ঢঙের গানগুলো রাখা হয়েছে। মোট ১৩ টি গান নিয়ে তৈরি হয়েছে এবারের অ্যালবামটি। গানগুলি হলো এরা সুখের লাগি, আমার পরাণ যাহা চায়, অলি বার বার ফিরে যায়, তুমি কোন কাননের ফুল, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ইত্যাদি।
সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দোপাধ্যায়। অ্যালবামটি প্রযোজনা করেছে সাহিদ গ্রুপ ও পরিবেশনায় লেজার ভিশন।
৭ম একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘আমার এর আগের অ্যালবামে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এক একটি থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন বিষয়ের ওপরে কাজ করতে গিয়ে জনপ্রিয় ও প্রচলিত গানগুলো আমার কন্ঠে ধারণ করা হয়নি। সেই ভেবেই এবারের অ্যালবামটিতে রবীন্দ্রনাথের খুব প্রচলিত গানগুলো করা হয়েছে। আশা করছি আমার শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে অণিমা বেশ ক’টি চ্যানেলে গান পরিবেশন করবেন।
অনিমার কণ্ঠে জনপ্রিয় রবীন্দ্রসংগীত
আপডেট :May 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
