Skip to content

‘আত্মজীবনী বিক্রি করতে চাচ্ছে জেরার্ড’

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। বইটিতে বিভিন্ন দিকের পাশাপাশি সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজের দুর্নাম করেছেন জেরার্ড। তবে ইংলিশ কিংবদন্তির প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বেনিতেজ জানিয়েছেন, বই বিক্রি করার জন্যই এমনটি করছেন তিনি।

জেরার্ড তার বইতে লিখেছেন, বেনিতেজ লিভারপুলের কোচ থাকাকালে তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। আর এ ঘটনার জন্য বেনিতেজকে দায়ী করেছেন জেরার্ড।

স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বেনিতেজ বলেন, ‘আমার কাছে জেরার্ডের মূল্যায়ন অনেক ছিল। আর আমি তাকে যথেষ্ট সম্মানও করতাম। যা আমি লিভারপুল ও সমর্থকদের করেছিলাম। আমি মনেকরি এ ব্যাপারটি নিয়ে চিন্তার কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘সে একটি আত্মজীবনী বের করেছে। আর আমি বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ। তাই সে বইটি বিক্রি করার জন্যই এমনটি লিখেছে।’

বেনিতেজ অ্যানফিল্ডে থাকাকালে ২০০৫ সালে অল রেডসরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। সেবার এসি মিলানের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শুট আউটে দারুণ পারর্ফম করেন বর্তমানে লা গ্যালাক্সিতে খেলা জেরার্ড। একই মৌসুমে দলটি এফএ কাপও জেতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫