স্টাফ রিপোর্টার ॥
ঢাকার পাশে আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এমন দাবি করেছে জঙ্গি সংগঠনগুলোর ওপর অনলাইনে নজরদারি করা মার্কিন সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ। এর নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে শুধু একটি লাইন লেখা হয়েছে। তাতে বলা হয়েছে- ‘আইএস ক্লেইমস অ্যাটাক অন পুলিশ চেকপয়েন্ট ইন বাংলাদেশী ক্যাপিটাল’। অর্থাৎ বাংলাদেশের রাজধানীর কাছেই পুলিশের একটি চেকপয়েন্টে হামলার দায় স্বীকার করেছে আইএস। এর সঙ্গে যুক্ত করা হয়েছে দায় স্বীকারের আরবী বার্তা। উল্লেখ্য, গতকাল আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল মুকাল হোসেন (২৩)। গতকালও পুলিশ বলেছে, এ নৃশংস হত্যাকা-ের মোটিভ সম্পর্কে তাদের কাছে কোন ক্লু নেই। প্রায় দু’সপ্তাহ আগে রাজধানীর দারুস সালামে একজন পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টরকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ হত্যার দায় স্বীকার আইএসের
আপডেট :November 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
