Skip to content

ব্রাসেলসে আত্মঘাতী জঙ্গিরা দুই ভাই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলা চালিয়েছে যে দুই জঙ্গি, তারা দুই ভাই। তাদের নাম খালিদ এল-বাকরাউয়ি এবং ইব্রাহিম এল-বাকরাউয়ি। দুইজনই বেলজিয়ামের নাগরিক। বেলজিয়ামের ফেডারেল কৌঁসুলি ফ্রেডেরিক ভ্যান লিউয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইব্রাহিম ইয়াবেনতেম বিমানবন্দরে হামলা চালায়। আর তার ভাই খালিদ হামলা চালায় মেট্রো স্টেশনে। ইব্রাহিম কম্পিউটারে একটি উইলও রেখে গেছেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কৌঁসুলি লিউ। তিনি বলেন, বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো দ্বিতীয় আরেকজনকে চিহ্নিত করা যায়নি এবং বিস্ফোরণের আগে বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়া তৃতীয় আরেকজন এখনও ধরা পড়েনি। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তৃতীয় ওই সন্দেহভাজনকে এখনও খুঁজছে পুলিশ। তার নাম নাজিম লাছরাউয়ি বলে ধারণা করা হচ্ছে। গতবছর নভেম্বরে প্যারিসে হামলায় জড়িত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে হামলাকারীদের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে বেলজিয়ান গণমাধ্যম। পুলিশ ব্রাসেলসের অ্যান্ডারলেশ্ট এলাকা থেকে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বেলজিয়ামের সংবাদমাধ্যম প্রথমে জানায়, সে-ই তৃতীয় জঙ্গি লাছরাউয়ি। তবে পরে জানানো হয়, লাছরাউয়ি ধরা পড়েনি। আটককৃত ব্যক্তির কোনও পরিচয়ও গণমাধ্যমে জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, লাছরাউয়ি একজন বোমা প্রস্তুতকারক বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায়ও লাছরাউয়ির বড় ধরনের ভূমিকা ছিল বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। প্যারিসে হামলায় জড়িত সন্দেহে লাছরাউয়ির নাম রয়েছে ওয়ান্টেড তালিকায়। তাছাড়া, সব সন্ত্রাসী হামলায় ব্যবহৃত বিস্ফোরক বেল্ট এমনকি ব্রাসেলসে প্যারিস হামলার হোতা আব্দেস্লামের গোপন আস্তানায়ও পাওয়া গেছে লাছরাউয়ির ডিএনএ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫