Skip to content

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় বুধবার সকালে অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন এবং মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আউচপাড়া এলাকায় মো. মকবুল হোসেনের তুলার গোডাউনে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোর্শেদুল ইসলাম জানান, তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত এবং আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫