Skip to content

দিল্লি গণধর্ষণে সবাই দোষী, সাজা ঘোষণা বুধবার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে দ্রুতবিচার আদালত। বুধবার এই চারজনের সাজা ঘোষণা করা হবে।অভিযুক্তরা হলো-বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন ও মুকেশ।

গত বছর ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ছয় ব্যক্তি গণধর্ষণ আর পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছিলেন বছর ২৩-এর প্যারামেডিক্যালের এক ছাত্রী। মৃত্যুর সঙ্গে তীব্র পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত হার মানেন মেয়েটি। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই গণধর্ষণের ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয়। নজিরবিহীন প্রতিবাদের জেরে আইন বদলানোর প্রক্রিয়াও শুরু হয়।

এই ঘটনায় অভিযুক্ত ছ’জনের মধ্যে জেলেই মৃত্যু হয়েছে এক অভিযুক্ত রাম সিংয়ের। বাকি পাঁচ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে তিন বছরের জন্য বিশেষ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে পৈচাষিক এঘটনার শিকার মেডিকেল ছাত্রীর পরিবার দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। সূত্র:এনডিটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫