Skip to content

ডায়ানা বেঁচে থাকলে তার সঙ্গে আমি প্রেম করতাম : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥
প্রিন্সেস ডায়ানা মারা যাওয়ার সপ্তাহখানেক পর তাকে নিয়ে বিভিন্ন রসাত্মক মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে তখন তার কোন যোগাযোগ ছিল না।

ওই সময় ডায়ানার সঙ্গে একবার একটি পার্টিতে দেখা হয়েছিল ট্রাম্পের। সেখানেই ডায়ানার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। সম্প্রতি আবারো প্রকাশ পেয়েছে দুই যুগ আগে দেওয়া ট্রাম্পের একটি সাক্ষাৎকার।

১৯৯৭ সালে গাড়ি দূর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পরপরই তাকে নিয়ে প্রেমের স্বপ্ন দেখার কথাও প্রকাশ্যে বলেছিলেন ট্রাম্প। ৩ বছর পর ২০০০ সালে পুনরায় এক সাক্ষাৎকারে ডায়ানা সম্পর্কে অসংবেদনশীল মন্তব্যও করেন তিনি। যৌন জীবন সংক্রান্ত রেডিও জকির প্রশ্নে ট্রাম্প জানান- ডায়ানা কিছুটা পাগলাটে ছিলেন ঠিক, তবে সুযোগ পেলে ডায়ানার সঙ্গে ঘুমাতে রাজি হতেন তিনি।

ওই সময় ট্রাম্প আরও বলেন, শারীরিক সম্পর্ক স্থাপনের আগে ডায়ানাকে অবশ্য এইচআইভি পরীক্ষা করিয়ে নিতে বলতেন তিনি।

বিতর্কিত সাক্ষাৎকারটি নিয়ে সকল মাধ্যমে বেশ রসিকতাও চলে তখন। ডেইলি বিষ্টৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫