Skip to content

বিদেশে স্ত্রী-সন্তান আছে সালমান খানের!

বিনোদন ডেস্ক ॥
সালমন খান কবে বিয়ে করবেন? এমন প্রশ্ন সব সময়ই বলিউডে ঘোরাফেরা করে। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনা আবার এখন চলছে ইউলিয়াকে নিয়ে। ভাইজানের জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে, কিন্তু স্থায়ী হয়নি। আর তাই বলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই।

কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমনের বিয়ে নিয়ে। বিভিন্ন সোশ্যাল সাইটে সম্প্রতি সালমনের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ দাবি করেছেন, সালমন বিবাহিত। তাঁর স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী, সালমনের নাকি এক সন্তানও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এখানেই শেষ নয়, সালমনের স্ত্রী-সন্তানের কথা তাঁর কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমন কেন বিয়ে করতে পারেন না? তিনি তো একজন মানুষ। তাই তাঁরও স্ত্রী-সন্তান থাকতে পারে- এমন মতামতও শোনা যাচ্ছে।

সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমন খান। সে ঐশ্বর্য রাই-এর সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবরয়কে হুমকি দেওয়া হোক কিংবা ক্যাটরিনার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়া, সব সময়ই জীবনকে প্রায় ‘খোলা খাতা’র মতো প্রকাশ করা সালমন কি না বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি! এমনটাও কি সম্ভব? সূত্র: বিডি২৪লাইভ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫