Skip to content

ইয়েমেনে প্রতি দশ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু!

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইয়েমেনে অপুষ্টিজনিত কারণে প্রতি ১০ মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

রোববার সংস্থাটির আঞ্চলিক পরিচালক জানান, ইয়েমেনে এই মুহূর্তে এক কোটি ১০ লাখ শিশুর জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। এছাড়া, ১৯ লাখ শিশুকে বিভিন্ন রোগের ভ্যাকসিন দেয়া দরকার বলেও জানান তিনি।

২০১৫ সালে ইয়েমেনে সৌদি জোট বিমানের বিমান হামলা শুরুর পর চরম দুর্ভিক্ষ দেখা দেয়। যুদ্ধ নিপীড়িত মানুষের সহায়তায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয় বলে জানায় জাতিসংঘ। সৌদি জোটের অব্যাহত বিমান হামলায় দেশটিতে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫