Skip to content

আজ নয়, কাল আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক ॥

১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশে এসে পৌঁছার কথা ছিল জিম্বাবুয়ের। তবে আজ নয়, গ্রায়েম ক্রেমারের দল আসছে আগামীকাল (বৃহস্পতিবার)।

ত্রিদেশীয় সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। তারা আসবে আগামী ১৩ জানুয়ারি। চন্ডিকা হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেয়ার পর তিনি শক্তিশালী এক দলই বেছে নিয়েছেন আসন্ন সিরিজে সাবেক শিষ্যদের মোকাবেলা করার জন্য।

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। ত্রিদেশীয় সিরিজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫