Skip to content

ফের বিজয়ী এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক ॥

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। বেসরকারি ফলাফলে এরদোগান প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

রোববার (২৪ জুন) তুরস্কে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

এরদোগান ২০১৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার আগে ১১ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এই নির্বাচন আগামী বছরে হওয়ার কথা থাকলেও এক বছর আগেই এই নির্বাচন দেন এরদোগান। ২০১৬ সালে তার বিরুদ্ধে সংঘটিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫