Skip to content

রাজধানীর পূর্বাচলে হবে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন, সেপ্টেম্বরে চুক্তি

বাংলাভূমি ডেস্ক ॥

বাংলাদেশের সর্বোচ্চ ও বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন নির্মাণ করা হবে পূর্বাচল নতুন শহরে। ১৪২ তলা বিশিষ্ট সেই ভবনটির নাম হবে ‘আইকন টাওয়ার’। সেপ্টেম্বরের প্রথম দিকে ভবনটির নির্মাণ চুক্তি হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। নতুন এই শহরে হবে বিশ্বমানের আধুনিক ক্রিকেট স্টেডিয়াম। পূর্বাচল নতুন শহর নিয়ে তুলনা আফরিনের দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবনের নকশা এটি। বাংলাদেশ তো বটেই, গোটা এশিয়াতেই প্রথমবারের মতো এমন কোনো ভবন চোখে পড়বে; তাও পূর্বাচলে। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেন ‘আইকন’ টাওয়ার নামের এই ভবন স্থাপনার দৃষ্টান্তের দিক থেকে বাংলাদেশকে দেবে ভিন্ন এক পরিচিতি।

২০১৯ সাল নাগাদ মাটির শক্তি অনুযায়ী ১৪২ অথবা কমিয়ে একশো তলার ভবন বানানোর জন্য একশো একর জমি নির্ধারণ করেছে সরকার। প্রশাসনিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তাবিত এই ভবনটি হবে বিশ্বমানের। ভবন নির্মাণের পুরো অর্থায়ন করবে জাপানের কাজিমা করপোরেশন।

উঁচু ভবনের পাশাপাশি পূর্বাচলের ১ নম্বর সেক্টরে সৌন্দর্য ছড়াবে ৩৭ একর জমির ওপর আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। এক লাখ আসনের স্টেডিয়াম নির্মাণের জন্য ৩৭ একর জমি এরিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়ার কথা জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা।

আগামী সেপ্টেম্বর থেকে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।সূত্র: বৈশাখী TV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫